লেখক পরিচয়
প্রথম জীবনে নিরুপম ব্যানার্জী একজন আর্কিটেক্ট হিসেবে পেশাদারি জগতে আত্মপ্রকাশ করেন।
পরবর্তীতে ১৯৯৮ সালের ফেব্রুয়ারীতে লেখকের প্রথম পরিচয় হয় এই অস্ট্রেলীয় অবচেতন মন প্রযুক্তির সঙ্গে, যা কিনা প্রচলিত মনোবিদ্যার থেকে অনেক বেশী শক্তিশালী। এবং পরবর্তী দশকের প্রথমার্ধেই তিনি “দি স্টেট্সম্যান” পত্রিকার কাছে ফ্রিল্যান্স রাইটার হিসেবে স্বীকৃতি পান বিজ্ঞান ও প্রযুক্তির ওপরে বক্তব্য পরিবেশন করে। এরপর ২০০৫ সাল থেকে জনৈক অস্ট্রেলীয় অবচেতন বিশেষজ্ঞের সঙ্গে এই ভারতীয় লেখকের গড়ে উঠেছে ঘনিষ্ঠ যোগাযোগ।
বর্তমানে লেখক একটি আমেরিকান সংস্থায় পরিসংখ্যান বিশেষজ্ঞ হিসাবে যুক্ত এবং একজন পুনর্জন্ম অনুসন্ধানকারী গবেষক।
